১ অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের ৪ দিনের টানা ছুটি
১ অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের ৪ দিনের টানা ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি কর্মচারীদের জন্য ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) হবে মহানবমী উপলক্ষে সরকারি ছুটি, আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। ফলে সরকারি চাকরিজীবীরা চারদিনের টানা বিশ্রাম উপভোগ করতে পারবেন।
শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রেও ছুটি যথেষ্ট বড়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে, তবে ছুটির শুরুতে সাপ্তাহিক ছুটি দু’দিন পড়ায় মোট বন্ধ থাকবে ১১ দিন। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে এই ছুটি হবে ১২ দিন। অর্থাৎ ১০ দিনের দুর্গাপূজা ছুটি এবং দুইদিনের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহ বিশ্রাম পাবেন।
তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র দুদিনের ছুটি থাকবে। মাদরাসাগুলোতে পূজার কারণে কোনো বিশেষ ছুটি রাখা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।