মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

৫ বছর পর সামরিক শাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচন, শুরু ভোটগ্রহণ

দীর্ঘ পাঁচ বছরের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটিতে জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মিয়ানমারের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে জান্তা নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী নেইপিদো ছাড়াও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং অন্যান্য শহর ও গ্রামাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয় সকাল ৬টা ৩০ মিনিটে।
কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পার্লামেন্টের পাশাপাশি প্রাদেশিক আইনসভা নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চল ও প্রদেশে নিরাপত্তাজনিত কারণে ভোটগ্রহণ হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচন মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়ে গেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা