মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ ইসলামের স্পষ্ট ঘোষণা

আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়, দৃঢ় অবস্থানে এনসিপি

‘জুলাই সনদ’-এর আইনি বৈধতা নিশ্চিত না হলে এতে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে প্রতারণা করা হয়েছে। মূল ন্যারেটিভ ও গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো বাদ দেওয়া হয়েছে এবং দলগুলোকে সঠিকভাবে অবহিত করা হয়নি।”

নাহিদ ইসলামের দাবি, সনদের ৮৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, যা অবশ্যই গণভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে। তার মতে, “যে কোনো সনদের আগে আইনি ভিত্তি থাকা অপরিহার্য; তা না হলে স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যদি জুলাই সনদ অনুমোদন পায়, তবে নির্বাচিত সরকারই তার বাস্তবায়নের দায়িত্ব নেবে। তবে ‘লোকদেখানো আনুষ্ঠানিকতা’তে অংশ নেবে না এনসিপি, যদি এর আইনগত ভিত্তি স্পষ্ট না হয়,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন। একইসঙ্গে দলীয় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, “ইসি জোর করে একটি সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক পরিমণ্ডলে ‘জুলাই সনদ’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন দলের মতপার্থক্যের মধ্যেই এনসিপি প্রথম দল হিসেবে সনদের আইনি ভিত্তির প্রশ্ন তুলে স্বাক্ষর না করার ঘোষণা দিল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা