সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আজ প্রকাশ পাবে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র তালিকা | ইসি জানালো নিবন্ধন অগ্রগতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে সারাদেশের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে।

এছাড়া চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানিয়েছে ইসি।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিছু প্রস্তাবিত সংশোধন সম্পন্ন হওয়ার পর আজ (সোমবার) সকালে ব্রিফিংয়ের মাধ্যমে তা প্রকাশ করা হবে।”

এর আগে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা ছিল। তবে কিছু প্রশাসনিক কারণে তালিকা প্রকাশে সামান্য দেরি হয়েছে বলে জানান আখতার আহমেদ।

তিনি আরও বলেন, “সব কাজ শতভাগ নির্ধারিত সময় অনুযায়ী করা সম্ভব হয় না। কিছু সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করতে হয়। কিছু কাজ শেষ হয়েছে, কিছু প্রক্রিয়া এখনও চলমান। তবে উদ্বেগের কিছু নেই, সব কিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব জানান, “মাঠপর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারব।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত পরে জানানো হবে।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা