সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐকমত্য কমিশন আজ বুধবার (১৫ অক্টোবর) রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে বসছে। সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে কমিশনের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও সফর রাজ হোসেন।

এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কমিশনের এই ধারাবাহিক বৈঠক চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা