আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ বন্ধ ঘোষণা
আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ বন্ধ ঘোষণা
দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ বুধবার থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ শাটডাউন আন্দোলন। তিন দফা দাবির বাস্তব অগ্রগতি না হওয়ায় সহকারী শিক্ষকরা এবার তালাবদ্ধ কর্মসূচিতে নেমেছেন। শুধু স্কুল বন্ধই নয়—উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন। তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ গত ২২ দিনেও চোখে পড়েনি। ফলে বাধ্য হয়েই আরও কঠোর কর্মসূচি নিতে হচ্ছে।
📌 শিক্ষকদের তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া সহজ করা
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
শিক্ষক নেতাদের ভাষ্য, এই দাবিগুলো পূরণ না হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও সংকটে পড়বে। তারা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।