সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৯২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”
একই তথ্য নিজের ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে আদালত সুরভীর জামিন আবেদন গ্রহণ করেছেন।
এর আগে, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে সে আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা