“আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক” — বিবিসি সাক্ষাৎকারে তারেক রহমানের প্রত্যাশা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে। আমরা চাই, এই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করুক।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান বলেন, “আমরা শুরু থেকেই বলেছি— এই সরকারের সামনে দুটি বড় দায়িত্ব আছে। প্রথমত, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন, এবং দ্বিতীয়ত, একটি স্বাধীন ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন।”
তিনি আরও বলেন, “যেসব সংস্কার এখন সময়ের দাবি— সেগুলো সফলভাবে সম্পন্ন করা গেলে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”
তারেক রহমানের মতে, এই সরকারের সাফল্যের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক আবহাওয়া। তিনি বলেন, “তাঁরা যদি দায়িত্বটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, তবে সম্পর্কের উষ্ণতা ও আস্থা আরও বাড়বে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।