মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ মার্কিন শীর্ষ বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। একইসঙ্গে তিনি তাদেরকে বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাকেও ওই সভায় উপস্থিত মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা