মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। বিষয়টি স্পষ্ট করেছে সংস্থাটির মুখপাত্র দপ্তর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, জাতিসংঘ সাধারণত নিজস্ব উদ্যোগে কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া হয়, যখন এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট ম্যান্ডেট থাকে।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় কার্যালয় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্রিফিংয়ে দুজারিক জানান, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থাপনা ও প্রক্রিয়া শক্তিশালী করতে জাতিসংঘ নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে থাকে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে এই প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তিনি কোনো রাজনৈতিক ঘটনা বা সংবাদের মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণ করা সাংবাদিকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারে—এমন একটি গণতান্ত্রিক পরিবেশকে জাতিসংঘ সবসময় সমর্থন করে যাবে।
এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্তেফান দুজারিক জানান, তার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা