বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর গুজব: আমিরাতে রাষ্ট্রদূত তারেক আহমেদ
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে—এমন খবর পুরোপুরি গুজব বলে স্পষ্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
তবে প্রবাসীরা জানিয়েছেন, এ তথ্য এসেছে ‘ইউএই ভিসা অনলাইন’ নামের একটি ওয়েবসাইট থেকে, যা কোনোভাবেই সরকারি নয়। বরং এটি ব্যক্তিগতভাবে পরিচালিত একটি ভিসা ব্যবসায়ী প্ল্যাটফর্ম। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন অবিশ্বস্ত সূত্রের তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ প্রবাসীদের জন্য বিভ্রান্তিকর।
রাষ্ট্রদূত তারেক আহমেদও একই বক্তব্য দেন। তিনি বলেন, “সরকারিভাবে এরকম কোনো নির্দেশনা বা নোটিশ আমরা পাইনি। আমাদের কাছে এটি উদ্দেশ্যমূলক অপপ্রচার বলেই মনে হচ্ছে।”
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।