বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়ভাবে দোয়া–প্রার্থনার আহ্বান
দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের অনুসারীদেরও নিজ নিজ উপাসনালয়ে ধর্মীয় আচার অনুযায়ী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকার সারাদেশের মানুষকে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।