মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বেলজিয়ামের রাণী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে মতবিনিময় করেছেন।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা—বৈঠকগুলোতে এসব বিষয় উঠে আসে বলে জানা গেছে।

এর আগে সোমবার বিকেলে (নিউইয়র্ক সময় বিকেল ৩টা) এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা