মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, প্রাণহানি ছাড়ালো ৩০০

পাকিস্তানেভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতেরসংখ্যা বেড়ে ৩০৭ জনেদাঁড়িয়েছে। সেই সঙ্গে এতেআহত হয়েছে আরও কয়েক ডজন।শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানেরপ্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য নিশ্চিতকরেছে। খবর ডনের।

বিবিসিজানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেশুরু হওয়া অতিভারী বর্ষণেদেশটির খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রামেই সবথেকেবেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

পিডিএমএশনিবার জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং১৩ জন শিশু।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, নিহত ছাড়াও দেশব্যাপীমোটে ২৮ জন আহতহয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি বাড়ি- এরমধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি বাড়ি আংশিকভাবেএবং ১৪টি বাড়ি পুরোপুরিক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গিলগিট বালতিস্তানে১৪টি বাড়ি আংশিকভাবে এবংতিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্তহয়েছে, আজাদ কাশ্মীরে আংশিকভাবে২৩টি এবং ২৮টি বাড়িপুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জিওনিউজ বলছে, বন্যায় বিভিন্ন বাড়ি ভাসিয়ে নিয়েযাওয়া ছাড়াও বহু এলাকায় যোগাযোগব্যবস্থাবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারাজানিয়েছেন, বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারও ত্রাণকার্যের পর্যালোচনা করতে গতকাল দেশটিরপ্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

পাকিস্তানেরপ্রাদেশিক উদ্ধার এজেন্সি বার্তাসংস্থা এএফপিকে বলেছে, বন্যাকবলিত নয়টি জেলায় উদ্ধারঅভিযানে অন্তত দুই হাজার জনকাজ করছেন

খাইবারপাখতুনখোয়ার রেসকিউ এজেন্সির মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি এএফপি'কে বলেন, ভারীবৃষ্টিপাত, ভূমিধস এবং বিভিন্ন রাস্তাক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ পাঠানো এবং আম্বুলেন্স ওবিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া অনেককঠিন হয়ে পড়েছে।

তিনিআরও বলেছেন, বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ারকারণে উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় হেঁটে যাচ্ছেন। 

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা