মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করলে চীনের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আলজাজিরার মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাগনেট নিয়ে বাণিজ্য বিরোধ

দুর্লভ খনিজ উপাদানের সরবরাহ নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় চীন কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেটের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বিশ্বজুড়ে ম্যাগনেটের প্রায় ৯০ শতাংশ বাজার চীনের দখলে। সেমিকন্ডাক্টর চিপ ও স্মার্টফোনের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যে এসব উপাদান অপরিহার্য।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী কোম্পানি ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই কোম্পানিটি দুর্লভ খনিজের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

অন্যদিকে, চীনের কাস্টমস তথ্যে দেখা গেছে, গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি ৪,৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।

চলমান বাণিজ্য যুদ্ধ

বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুল্ক নিয়ে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই নতুন হুমকি সামনে এসেছে। যদিও চলতি মাসের শুরুতে এই বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলেছিল, তবে নতুন এই হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করে তুলছে।

সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন, যাতে দুই দেশের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি হয়। এই আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছে যেত। এর আগে, গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন একটি সমঝোতায় এসেছিল যে, শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা