মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ৮৫বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে এরিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৬বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানএ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইএমএফেরমানদণ্ডে দেশের রিজার্ভ এখন দুই হাজার৫৮৬ কোটি ১২ লাখডলার। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ তিন হাজার ৮৫কোটি ৬৮ লাখ ডলার।১৭ আগস্টে এই অঙ্ক ছিলযথাক্রমে দুই হাজার ৫৮০কোটি ৬৮ লাখ ডলারএবং তিন হাজার ৮০কোটি ৯৯ লাখ ডলার।

গত কয়েক সপ্তাহধরে রিজার্ভের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ১৪আগস্টে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভছিল দুই হাজার ৫৮২কোটি ৭৩ লাখ ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ৮৩কোটি ৫২ লাখ ডলার।এর আগে ১০ আগস্টেবিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভদাঁড়ায় দুই হাজার ৫২৩কোটি ২৩ লাখ ডলারেএবং নিজস্ব হিসাবে তিন হাজার ২৪কোটি ৮১ লাখ ডলারে।

এরও আগে ৬আগস্টে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভনেমে এসেছিল দুই হাজার ৫০৫কোটি ৭৮ লাখ ডলারে, তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে তখন তা ছিলতিন হাজার সাত কোটি ৭৬লাখ ডলার। জুলাই মাসে একাধিক সময়রিজার্ভ দুই হাজার ৪৯৭থেকে দুই হাজার ৪৯৯কোটি ডলারের মধ্যে ওঠানামা করেছে।

গত মে-জুনমাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল বাবদ২০১ কোটি ৯৪ লাখডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটাকমে গিয়েছিল। ৭ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভছিল দুই হাজার ৪৪৫কোটি ৮৯ লাখ ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই হাজার ৬৬৮কোটি ৬৯ লাখ ডলার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা