মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ঢাকা-৮ এর স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় গুলি, ঢামেকে চলছে জরুরি সার্জারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মাথার ভেতর গুলি আটকে রয়েছে এবং তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হাদির দিকে একাধিক গুলি ছোড়ে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ বলেন, "রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে গভীর কোমায় আছেন।"

এর আগে গত নভেম্বর মাসে বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে প্রায় ৩০টিরও বেশি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন হাদি। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তার পরিবারকে হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখানো হয়েছে।

হাদির ভাষ্যমতে, “মাত্র তিন ঘণ্টায় আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে আমাকে কল ও বার্তা দিয়েছে। তারা বলেছে—আমার পরিবারকে আক্রমণ করবে এবং আমাকে হত্যা করবে।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা