সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

এক দিনে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক নতুন উচ্চতায় বাংলাদেশ — প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক দিনে চার দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে এসব বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই বৈঠকগুলো বাংলাদেশের সঙ্গে ওই দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। নিউইয়র্কে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রতিটি বৈঠকই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।”

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকের মধ্যে প্রথমেই অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাপ করেন। এর আগে দিনের শুরুতে তিনি একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে বৈঠক হয় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও।

শফিকুল আলম জানান, প্রতিটি আলোচনায় বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ এসেছে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান। এর জবাবে জর্জিয়া মেলোনি “ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম” গঠনের প্রস্তাব দেন এবং ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেন।

কসোভো প্রসঙ্গে তিনি বলেন, দেশটি আকারে ছোট হলেও ইউরোপে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মাত্র দুই বছরের মধ্যে কসোভো ইউরোপের শীর্ষ বিকাশমান অর্থনীতির তালিকায় জায়গা করে নিয়েছে।

ফিনল্যান্ড ও ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলেও জানান প্রেস সচিব। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও চারটি বৈঠকেই আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা বিষয়ক আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে যে সম্মেলন হবে, সেখানে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তার দেশ। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন কীভাবে বাড়ানো যায় তা নিয়েও মতবিনিময় হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা “অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ” শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য রাখেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জিসহ মার্কিন শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশের নতুন বিনিয়োগ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছয়জন রাজনৈতিক নেতাকে ওই অনুষ্ঠানে মার্কিন ব্যবসায়ী মহলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা