এভারকেয়ারের পাশে সেনাবাহিনীর হেলিকপ্টার ট্রায়াল ল্যান্ডিং আজ, গুজব থেকে দূরে থাকার আহ্বান
এভারকেয়ার হাসপাতালের আশপাশের এলাকায় আজ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ওঠা-নামা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসএফ-এর নিরাপত্তা প্রটোকল বাস্তবায়নের জন্য ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার দুটি নিকটবর্তী উন্মুক্ত মাঠে ট্রায়াল ল্যান্ডিং ও টেক-অফ পরিচালনা করবে।
এ সময় এলাকায় থাকা সাধারণ মানুষকে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিতে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।