সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ফেনীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুখোশধারীদের আগুন, সিসিটিভি ফুটেজ সংগ্রহে পুলিশ

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এ ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। রবিবার (১৬ নভেম্বর) ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়—মুখোশধারী কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দ্রুত সরে পড়ছে।

স্থানীয়ভাবে আলোচিত এই স্মৃতিস্তম্ভটি জুলাই-আগস্টের সহিংসতায় নিহতদের স্মরণে নির্মিত হয়েছিল। আগুনে স্মৃতিস্তম্ভের সামনে থাকা অংশের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“ঘটনাস্থলের আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিওগুলো বিশ্লেষণ করলে কারা কখন কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তা পরিষ্কার হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

জুলাই যোদ্ধাদের ক্ষোভ ও নিন্দা

ফেনীর এ-ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত অপমান’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তার ভাষায়,
“জুলাই শহীদদের স্মৃতিকে অপমান করার উদ্দেশ্যেই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অপরাধীরা পালিয়ে থাকবে—এটা আমরা মনে করি না। পুলিশ চাইলে খুব দ্রুত তাদের শনাক্ত করতে পারবে।”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা