মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ফিনল্যান্ড সংসদ ভবনে তরুণ এমপির আত্মহত্যা, দেশজুড়ে শোকের ছায়া

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন মৃত অবস্থায় পাওয়া গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

মাত্র ৩০ বছর বয়সী পেলটোনেন ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৮ বছর বয়সে তিনি ইয়্যারভেনপা শহরের কাউন্সিলর এবং ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান হয়ে সবচেয়ে কম বয়সে ওই দায়িত্ব গ্রহণের রেকর্ড গড়েছিলেন।

পেলটোনেনের মৃত্যুতে ফিনল্যান্ডজুড়ে গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক ভিন্নতা ভুলে সব দলের নেতারাই তাকে স্মরণ করেছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, “তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তার অকাল মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।”

প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো এ ঘটনায় শোক প্রকাশ করে দিনের বাকি সরকারি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। তিনি এক মিনিট নীরবতা পালন করে পেলটোনেনকে স্মরণ করেন। সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহোও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “তিনি ছিলেন সব দলের কাছে সম্মানিত সহকর্মী।”

পুলিশ স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিটে সংসদ ভবনে পৌঁছায় এবং জানায়, এ ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতার প্রমাণ নেই। প্রায় তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পেলটোনেনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

গত জুনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, কিডনির সংক্রমণজনিত কারণে তাকে দীর্ঘ চিকিৎসা নিতে হয়েছে এবং সে সময় তিনি সংসদীয় কাজ থেকে ছুটি নিয়েছিলেন।

তরুণ বয়সে এভাবে রাজনৈতিক জীবনের সম্ভাবনাময় পথচলা থেমে যাওয়ায় দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা