গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৯ জনের মৃত্যু
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় চালানোনির্বিচার হামলায় গত একদিনে আরও৫৯ জন ফিলিস্তিনি নিহতএবং অন্তত ২৪৪ জন আহতহয়েছেন। এর মধ্য দিয়েগাজায় ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনিরসংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েগেল।
স্থল ও বিমান হামলায় তীব্রতা বৃদ্ধি
গাজা সিটিতে বিমানহামলার পাশাপাশি স্থল অভিযান আরওজোরদার করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ খান ইউনিস, উত্তরেরজয়তুন এবং শেখ রেদওয়ানসহগাজার প্রায় প্রতিটি অংশে হামলা চালানোহচ্ছে। বোমা হামলার কারণেআহতদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবংধ্বংসস্তূপের নিচে আটকে পড়ামানুষদের উদ্ধারের জন্য পর্যাপ্ত সরঞ্জামেরওঅভাব রয়েছে। অধিকাংশ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় আহতরাবিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।
অনাহারে মৃতের সংখ্যা বৃদ্ধি
একদিনে অনাহার ও অপুষ্টিতে আরও৫ জনের মৃত্যু হয়েছে।এতে উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা ১২১ শিশুসহ মোট৩২২ জনে দাঁড়িয়েছে।
ত্রাণ কর্মীদের ওপর হামলা
প্রায় দুই বছর ধরেচলা এই আগ্রাসনে সাধারণফিলিস্তিনিদের পাশাপাশি ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় ২হাজার ২০৩ জনের প্রাণহানিঘটেছে। যদিও ইসরায়েল আন্তর্জাতিকবিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে, তবুও তাদের হামলাথেমে নেই, যা বিশ্বজুড়েসমালোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।