মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৮°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

গাজীপুরে আবারও অগ্নিসংযোগ: ভোরে পুড়লো আরও দুই বাস

গাজীপুরে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতে একটি বাসে আগুন দেওয়ার পর, বুধবার (১২ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। বাসটি জয়দেবপুর মাঝিরখোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, “ফজরের আজানের ঠিক পরেই আমাদের স্টেশনের সামনে পার্ক করা ভিআইপি পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসের আসন ও ভিতরের অংশ পুড়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনাস্থল ফায়ার স্টেশনের পাশে হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সৌভাগ্যক্রমে বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর কিছুক্ষণ পরই, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে পার্ক করা আরেকটি বাসেও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার এই ঘটনায় শ্রীপুর ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, “আগুনে বাসটির ইঞ্জিন ও আসন সম্পূর্ণ পুড়ে গেছে।”

এর আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুই যুবক পেট্রোল ঢেলে আগুন দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। কোনো প্রাণহানি হয়নি।”

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার আগের দিন সোমবার রাতে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেটকারেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত দুই দিনে ঢাকাসহ আশপাশে মোট ছয়টি পরিবহন ও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে দুষ্কৃতকারীদের শনাক্তে তদন্ত চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা