সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ঘূর্ণিঝড় ‘টিনো’র তাণ্ডবে ফিলিপাইনে মৃত্যু ৬৩, নিখোঁজ ২৬

ঘূর্ণিঝড় ‘টিনো’র তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন: প্রাণ গেল অন্তত ৬৩ জনের

ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘টিনো’ (Typhoon Tino), যা পুরো দেশজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ (NDRRMC) জানায়, এই দুর্যোগে এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে সেবু প্রদেশে, যেখানে ৪৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ মৃত্যুর কারণ ছিল ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়া, ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কয়েকটি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।

এছাড়া নেগ্রোস আইল্যান্ড রিজিয়নে সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একজন ধ্বংসস্তূপে চাপা পড়ে এবং আরেকজন ডুবে প্রাণ হারিয়েছেন। বাকি পাঁচজনের মৃত্যুর কারণ যাচাই করা হচ্ছে।

আগুসান দেল সুরে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। লায়তে প্রদেশে দুজন প্রাণ হারিয়েছেন—একজন গাছচাপা পড়ে, আরেকজন পানির স্রোতে ভেসে গেছেন।
বোহল ও কাপিজে একজন করে প্রাণহানি ঘটেছে, দুজনই গাছচাপা পড়ে মারা যান।

সরকারি তথ্যমতে, ২৬ জন এখনো নিখোঁজ, যাদের মধ্যে অর্ধেকের বেশি সেবু ও লা ক্যাস্টেলানা এলাকায়। উদ্ধারকর্মীরা এখনও তাদের সন্ধানে কাজ করছেন।

বিপর্যয়ের পর সরকারি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে এবং অনেক এলাকায় এখনো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কর্তৃপক্ষ জানিয়েছে, সংযোগ পুনঃস্থাপনের পর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এটি কেবল প্রাথমিক হিসাব।

ফিলিপাইনের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা