মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

গণ বিশ্ববিদ্যালয়ে গকসু নির্বাচন শুরু চলছে ভোটগ্রহণ

সাত বছরের অপেক্ষা শেষ করে আবারও গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে দুপুর ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ৩২ একরের ক্যাম্পাসে ছড়িয়ে থাকা ১৯টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্যাম্পাসজুড়ে জমেছে ভোটের প্রাণচাঞ্চল্য।

এবারের নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ থেকে শুরু করে ডোপ টেস্ট পর্যন্ত সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং কুইক রেসপন্স টিম মাঠে দায়িত্ব পালন করছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া একটি বড় ঘটনা। গকসু নির্বাচন তরুণদের জাতীয় নেতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে। আমরা আশা করছি এবারের নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক।”

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। তখন তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হলেও ২০২০ সালে তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সংসদ নির্বাচন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা