মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রেই ওসমান হাদির হত্যা: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, গণতন্ত্র ও দেশের স্বার্থবিরোধী শক্তিগুলোই এই রক্তপাতের জন্য দায়ী।

বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, দেশজুড়ে পরিকল্পিতভাবে খুন ও সহিংসতা চালিয়ে একটি সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। এই পরিস্থিতি জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তারেক রহমান বলেন, ওসমান হাদিকে লক্ষ্য করে চালানো হামলা ছিল সরাসরি গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসনের পতনের পর পরাজিত শক্তিগুলো আবারও দেশকে অস্থিতিশীল করতে রক্তপাতের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, এসব দুষ্কৃতকারী গোষ্ঠী নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়া এবং ভোটাধিকার নস্যাৎ করার উদ্দেশ্যে পরিকল্পিত সহিংসতায় লিপ্ত। তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়বে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই রক্তপিপাসু সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শোকবার্তায় তিনি শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা