মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন

গুম ও নির্যাতন সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের দুইটি আলোচিত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নিয়োগের ঘোষণা দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

আগের আইনজীবী পান্নার সরে দাঁড়ানো

গত ২৩ নভেম্বর শেখ হাসিনার পক্ষে লড়তে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু মাত্র চার দিন পর ২৭ নভেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা প্রকাশ করে জানান যে, তিনি এই মামলায় আর যুক্ত থাকতে চান না।

আজ আদালতে তার অনুপস্থিতি লক্ষ্য করে ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করে এবং তাকে দ্রুত হাজির হতে নির্দেশ দেয়। নির্দেশনার মাত্র ১০ মিনিট পর তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের ভিডিও বার্তা ও অনুপস্থিতির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

নতুন দায়িত্ব পেলেন আইনজীবী আমির হোসেন

পান্নার ক্ষমা প্রার্থনার পরপরই ট্রাইব্যুনাল তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর পদ থেকে অব্যাহতি দিয়ে আমির হোসেনকে নতুন করে এই মামলার আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, এর আগেও আমির হোসেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই মামলার রায়ে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা