সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

হাদির হামলাকারী ভারতে পালিয়েছেন—এমন তথ্য নেই: ডিএমপি

ঢাকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন শুটার ভারতে পালিয়ে গেছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ মেলেনি, যা থেকে বলা যায় হামলাকারী সীমান্ত অতিক্রম করেছেন।

ডিএমপি জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করে র‍্যাব। পাশাপাশি প্রধান সন্দেহভাজন শুটারকে শনাক্ত করা হয়েছে এবং তার অবস্থান জানতে পুরস্কার ঘোষণাও করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, হাদিকে কেন টার্গেট করা হলো এবং কেন এই সময়েই হামলার ঘটনা ঘটল—সেসব বিষয় গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ দ্রুতগতিতে কাজ করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে টার্গেট কিলিংয়ের কোনো আশঙ্কা পুলিশের নজরে আসেনি। তবে নির্বাচনকালীন সময় প্রার্থীদের নিরাপত্তা, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে হাদির ওপর হামলার ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা