মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

‘হাসিনার আমলে গণমাধ্যম ছিল এক সুরে’: প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ভিন্নমত প্রকাশ করাকে অপরাধ হিসেবে দেখা হতো। তিনি মন্তব্য করেন, এই পরিবেশ দেশে একধরনের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার জন্ম দেয়।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন পত্রিকাটি বাইশ বছরে পদার্পণ করে।

শফিকুল আলম বলেন, “হাসিনার শাসনামলে দেশের অধিকাংশ গণমাধ্যম একই সুরে কথা বলেছে, একই বয়ান প্রচার করেছে। নয়া দিগন্তসহ অল্প কয়েকটি মাধ্যম ছাড়া কেউই সাহস করে সরকারের বিপরীতে দাঁড়াতে পারেনি।”

তিনি আরও যোগ করেন, “১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান যে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, শেখ হাসিনা এসে সেই ব্যবস্থাকে বাস্তবে রূপ দিয়েছেন। গণমাধ্যমে তখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ছিল না।”

প্রেস সচিব আক্ষেপ করে বলেন, “তখন একটি ইংরেজি সংবাদপত্রও সরকারের সমালোচনা করতে পারেনি। অথচ, দেশের মানবাধিকার ও দমন-নিপীড়নের ঘটনা আন্তর্জাতিকভাবে তুলে ধরাটা ছিল অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, “সেই সময়ে একটি ‘ন্যারেটিভ’ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ প্রতিবাদ করা মানেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, যা শেখ হাসিনার সময় অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ইতিহাসের এই বাস্তবতাগুলো লিখে রাখা এখন নৈতিক দায়িত্ব।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা