ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি: চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২০৩ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি চলছে নির্বাচন কমিশনে। আজ বুধবার পঞ্চম দিনের মতো এই আপিল শুনানির কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল নিষ্পত্তির শুনানি চলবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
এখন পর্যন্ত অনুষ্ঠিত চার দিনের শুনানিতে ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে একজন প্রার্থীর আবেদন বাতিল হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।