মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ইউক্রেনের পাল্টা আক্রমণের যৌক্তিকতা নিয়ে বক্তব্যে ট্রাম্পের ইঙ্গিত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক হওয়ার যৌক্তিকতা নিয়ে ইঙ্গিত দিয়েছেনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাঁরএই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা বর্তমানে মন্থর হয়ে পড়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া একপোস্টে ট্রাম্প লিখেছেন, আক্রমণকারী দেশের ভেতরে পাল্টা আক্রমণ ছাড়া কোনো যুদ্ধজয় করা কঠিন। তাঁরভাষায়, “একটি শক্তিশালী রক্ষণভাগথাকলেও যদি আক্রমণের অনুমতিনা দেওয়া হয়, তবে জেতারকোনো সুযোগ থাকে না। ইউক্রেন–রাশিয়ার ক্ষেত্রেও বিষয়টা এমনই।”

ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকেপাল্টা আক্রমণের সুযোগ দেননি, বরং শুধু আত্মরক্ষারমধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তিনি দাবি করেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তবে এ যুদ্ধ শুরুইহতো না।

ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়ারজন্য অস্বস্তির কারণ হতে পারে।কারণ মস্কো আগেই সতর্ক করেছে, তাদের ভূখণ্ডে যেকোনো ধরনের হামলাকে ‘চূড়ান্ত সীমালঙ্ঘন’ হিসেবে দেখা হবে। গতবছর নভেম্বরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবহার করে হামলার অনুমতিদেওয়ার পর রাশিয়া পারমাণবিকনীতিমালা হালনাগাদ করে জানিয়েছিল—পরমাণবিকশক্তিধর কোনো দেশের সহায়তায়রুশ ভূখণ্ডে হামলা চালালে তা যৌথ আক্রমণহিসেবে বিবেচিত হবে।

সম্প্রতি শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্প ১৫আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরপুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এরপর১৯ আগস্ট তিনি ওয়াশিংটনে ইউক্রেনেরপ্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদেরসঙ্গেও আলাপ করেন। তবেএখনো পুতিন–জেলেনস্কির সরাসরি বৈঠকের কোনো অগ্রগতি হয়নি।

এদিকে রুশ বাহিনী গতবুধবার ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীনএকটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে১৫ জন আহত হন।

পোস্টের কিছুক্ষণ পর ট্রাম্প একটিছবি শেয়ার করেন, যেখানে তাঁকে ও পুতিনকে পাশাপাশিদেখা যায়। ছবির পেছনেঝুলছিল ১৯৫৯ সালে তোলারিচার্ড নিক্সন ও সোভিয়েত নেতানিকিতা ক্রুশ্চেভের একটি ঐতিহাসিক ছবি, যা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের দৃঢ়অবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা