সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাকসু নির্বাচনে ২৭৩ জনের মনোনয়ন, ছাত্রী হলে প্রার্থী সংকট স্পষ্ট

 

দীর্ঘ ৩৩ বছর পরআসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্রজমা দিয়েছেন। পাশাপাশি ২১টি আবাসিক হলে ৩১৫টি পদে লড়ার জন্য ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্রদাখিল করেছেন। তবে ছাত্রী হলগুলোতে প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম, এমনকি অন্তত পাঁচটি হলে নির্ধারিত পদের সমান সংখ্যক প্রার্থীও পাওয়া যায়নি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা। পরে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রাশিদুল আলমজানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে। আগামী ২৯ আগস্ট চূড়ান্তপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

ছাত্রী হলে প্রার্থী কম

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি হলে ১৫টি পদে নির্বাচন হওয়ার কথা। তবে ছাত্রীদের অন্তত পাঁচটি হলে এ সংখ্যা পূরণহয়নি। নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ১৩নম্বর ছাত্রী হলে ৬ জন, সুফিয়াকামাল হলে ১০ জন, বেগমখালেদা জিয়া হলে ১১ জন এবংপ্রীতিলতা হলে ১৩ জন প্রার্থীমনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে ফজিলাতুন্নেছা হলে ১৫ জন, জাহানারাইমাম হলে ১৬ জন এবংরোকেয়া, তারামন বিবি ও ১৫ নম্বরহলে ১৭ জন করেপ্রার্থী হয়েছেন। এসব হলে অনেক পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নেই।

কয়েকজন ছাত্রী জানান, পরিবারের অনিচ্ছা ও পড়াশোনা শেষহয়ে যাওয়ার কারণে অনেকেই প্রার্থী হতে পারেননি। নির্বাচন কমিশনের একজন সদস্য জানিয়েছেন, প্রার্থী সংখ্যা বাড়াতে রবিবার একদিন অতিরিক্ত মনোনয়ন জমার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

ছাত্র হলে প্রতিদ্বন্দ্বিতা বেশি

ছাত্রীদের তুলনায় ছাত্র হলগুলোতে প্রার্থী সংখ্যা বেশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ১৫টি পদের বিপরীতে ৬০ জন, শহীদতাজউদ্দীন আহমদ হলে ৪৯ জন, এবংঅন্য হলগুলোতেও গড়ে ২০–৩০ জনকরে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক সংগঠনগুলোর প্রস্তুতি

মনোনয়নপত্র জমার শেষ দিনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ব্যানারে প্যানেলঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এতে সহসভাপতি পদে আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংগঠনটি জানিয়েছে, তাদের প্যানেলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া, দৃষ্টিপ্রতিবন্ধী ও নারী শিক্ষার্থীওরয়েছেন।

এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদ ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বামপন্থী দল ও সাংস্কৃতিকসংগঠনগুলোও আলাদা প্যানেল ঘোষণা করতে পারে।

অন্যদিকে ছাত্রদল এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। টানা বৈঠক শেষে সংগঠনের নেতারা জানিয়েছেন, রোববার আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেলের নাম প্রকাশ করা হবে।

 

 

 

 

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা