জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উত্তর-পূর্ব উপকূলে সুনামি সতর্কতা
জাপানের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২—এ তথ্য জানিয়েছে জাপান আবহাওয়া বিভাগ।
প্রতিবেদন অনুসারে, অওমোরি ও হোকাইডো এলাকার কাছাকাছি ভূকম্পনের উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের পর উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউ আছড়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞরা জানান, ৭.০ থেকে ৭.৯ মাত্রার ভূমিকম্পকে বড় মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়, যা তীব্র কম্পন ও বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে তোলে।
ঘটনায় নতুন কোনো আপডেট পেলে তাৎক্ষণিকভাবে জানানো হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।