সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন অর্থহীন: লন্ডনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করতে হলে তার আগে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। তার দাবি, গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না।

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“গণভোট ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের অর্থই থাকে না। জনগণের মতামত যাচাই না করে নির্বাচনের আয়োজন করলে তা বৈধতা হারাবে।”

তিনি আরও বলেন, দেশের দুর্নীতিবিরোধী লড়াই থেকে জামায়াত কখনোই সরে যাবে না। দলটি সবসময় জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।

এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান, যাতে বিদেশে থাকা নাগরিকরাও দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন,

“অপরাধী যে-ই হোক না কেন, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম, এবং দলের আরও কয়েকজন শীর্ষ নেতা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা