মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারে গণভোটের পরামর্শ দিল জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কার নিয়ে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এবং অবিলম্বে আদেশ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক রীয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব প্রস্তাব সাংবিধানিক সংশোধন ছাড়াই বাস্তবায়ন সম্ভব, সেগুলো দ্রুত অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলোর বিষয়ে ভিন্নমত নেই এবং শুধুমাত্র দাপ্তরিক নির্দেশের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব — সেগুলোও দ্রুত কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।

অধ্যাপক রীয়াজ আরও জানান, “জুলাই সনদে” সংবিধান সংস্কারের পুরো প্রক্রিয়াটি তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে— যেখানে প্রথম ধাপে প্রশাসনিক পরিবর্তন, দ্বিতীয় ধাপে আইনগত সংশোধন, এবং তৃতীয় ধাপে জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের আয়োজন থাকবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা