মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও এক ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (২৫ আগস্ট) অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মোট চারজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

এর আগে, গত ২৪ আগস্ট সপ্তম দিনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হয়, যেখানে তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। তারা হলেন—রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম, এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরিফুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও একজন আসামি হিসেবে রয়েছেন। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা