সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৯°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

জুলাইয়ে রাজস্ব আদায়ে ২৫% প্রবৃদ্ধি, ভ্যাট খাতেই সবচেয়ে বেশি সংগ্রহ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৫ শতাংশ।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জুলাই মাসে মোট ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই মাসে এ খাতে আয় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। এতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৩ শতাংশ।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে। জুলাই মাসে এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে ভ্যাট খাতে আয় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে এ খাতে আয় ছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। ফলে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ।

এ ছাড়া আমদানি শুল্ক খাত থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জুলাইয়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরে এ খাতে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা।

এনবিআর বলছে, রাজস্ব আদায়ের গতি আরও বাড়াতে চলতি অর্থবছর জুড়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা