মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে—শেখ হাসিনা দায় এড়াতে পারবেন না: আমান

‘বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে’—আমানউল্লাহ আমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তার দাবি, দীর্ঘ সময় ধরে চিকিৎসা থেকে বঞ্চিত রেখে পরিকল্পিতভাবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, “বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর সম্পূর্ণ দায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের প্রকৃত অভিভাবক। জনগণের ভালোবাসা ও নেতৃত্বের এই অবস্থান মেনে নিতে না পেরে প্রতিহিংসার রাজনীতির শিকার করা হয়েছে তাকে। একটি ফ্যাসিস্ট শাসনের নির্মমতায় তিনি প্রাণ হারিয়েছেন। এই হত্যার বিচার অবশ্যই একদিন হবে।”
বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে চিরদিনের জন্য যুক্ত হয়েছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনো আপস করেননি, বরং আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় অটল থেকেছেন।
তিনি বলেন, “আজ তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি, জনস্রোত আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ প্রমাণ করে—বেগম খালেদা জিয়া ছিলেন জাতির ঐক্যের প্রতীক। তিনি ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের মা।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা