খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা, প্রস্তুত শাহজালাল বিমানবন্দর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশেষ এই ফ্লাইটের অবতরণ অনুমতি (Landing Clearance) নিশ্চিত করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটিকে ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ধরে আমরা ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রেখেছি।”
তিনি আরও জানান, ফ্লাইটের রুট, সময় ও টেকনিক্যাল বিবরণ চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট সব ইউনিট তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।