খালেদা জিয়ার ইন্তেকালে পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি
বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের তৈরি পোশাক খাতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের সদস্যভুক্ত সকল কারখানায় আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ ভোর আনুমানিক ৬টার দিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এই শোকাবহ ঘটনায় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিজিএমইএ তাদের অধিভুক্ত সকল পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।