সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, কমতে পারে বাজারদর: প্রেসসচিব

মোবাইল ফোন আমদানির ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রেসসচিব বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও গতিশীল হবে এবং সাধারণ ভোক্তারা তুলনামূলক কম দামে ফোন কেনার সুযোগ পাবেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন অবৈধভাবে দেশে প্রবেশ করছে, যার একটি অংশ পুনরায় বাজারে বিক্রি হয়। এতে ক্রেতারা প্রতারিত হন এবং সরকার বিপুল রাজস্ব হারায়। নতুন করনীতির ফলে দেশীয় উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং অবৈধ ফোন আমদানি নিরুৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে সরকার। প্রেসসচিব জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের পরামর্শে ইতোমধ্যে ১২৩টি পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত মোট পাঠ্যপুস্তকের প্রায় ৮৩ শতাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। বাকি বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা