মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নাহিদ ইসলাম: আওয়ামী লীগ এখন আর দেশের কোনো রাজনৈতিক শক্তি নয়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো কার্যকর রাজনৈতিক শক্তি বলা যায় না। তার দাবি, আওয়ামী লীগ এবং কিছু বিদেশি শক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা দীর্ঘমেয়াদি আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার দায়ে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনা উচিত।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা প্রতীক’ নিয়ে আইনি ব্যাখ্যা না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, যা এনসিপিকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার ষড়যন্ত্রের অংশ। তার ভাষায়, “ইসি-কে ব্যবহার করে এনসিপির রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, যার জবাব রাজপথেই দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হলে সেটি কেবল এক টুকরো কাগজ হয়েই থাকবে। প্রধান উপদেষ্টাকে অবশ্যই আদেশ জারি করে সনদটির স্বীকৃতি দিতে হবে এবং পরবর্তীতে গণভোটের আয়োজন করতে হবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও ভারতের প্রভাব মোকাবিলায় বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। তাই নতুন বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সামনে এগিয়ে আসতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা