মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৯৪°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচন ও গণভোটে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তাকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক আলী রীয়াজই আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম সমন্বয়ের প্রধান দায়িত্ব পালন করবেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা