মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৬°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নির্বাচনে অংশগ্রহণের পথ খুলল মাহমুদুর রহমান মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটেছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার নির্দেশও দেন।
এই আদেশের ফলে নাগরিক ঐক্যের শীর্ষ এই নেতার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা