সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৯২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখা মাত্রই গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির অনুসারীদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত একজন প্রশ্নকারী অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এমনকি তথ্য দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো মামলা নেই।

এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগের যেসব ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিরুদ্ধে মামলা আছে কি না—তা বিবেচ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা