মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৭°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা

 

আগামী রোববার (২৪ আগস্ট) নিউইয়র্কেঅনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক সামাজিক সমাবেশ।লা-গার্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানে অতিথিদেরজন্য নৈশভোজসহ বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

 

প্রস্তুতি সম্পন্ন, দেড় শতাধিক নিবন্ধন

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক জামানতপন জানিয়েছেন, এই আয়োজনের সকলপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সোসাইটির প্রায় দেড় শতাধিক সাবেক কর্মকর্তা এতে যোগদানের জন্য নিবন্ধন করেছেন। তিনি আরও জানান, শিল্পী ও সাংবাদিকসহ প্রায়দুই শতাধিক মানুষের সমাগম ঘটবে এই প্রথমবারের মতোআয়োজিত সমাবেশে।

 

সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ

এই মিলনমেলা উপলক্ষেএকটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে, যার মুদ্রণের কাজ শুক্রবার রাতেই শেষ হবে বলে জানা গেছে। আলোচনা সভার পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আরও জানিয়েছেন, অনেকের অনুরোধে নিবন্ধনের সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়েছিল। তবে হোটেল কর্তৃপক্ষের কাছে ১৬ আগস্টের মধ্যেচূড়ান্ত তালিকা জমা দিতে হওয়ায় ১৫ আগস্টের পরআর নতুন করে নিবন্ধন করা সম্ভব হয়নি।

 

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা