মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৩°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

অন্তর্বর্তী সরকারের বৈধতায় সংসদের অনুমোদন প্রয়োজন নেই: অ্যাটর্নি জেনারেল

দেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিশ্চিত করতে নতুন কোনো সংসদের অনুমোদন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন অন্তর্বর্তী সরকার গঠনকে আইনসম্মত ঘোষণা করেন, তার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ বক্তব্য দেন।

অ্যাটর্নি জেনারেল জানান, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের নির্দেশ দিতে পারে না, তবে গণঅভ্যুত্থানের পর জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্রপতি আদালতের মতামত নিয়েছেন। এই প্রক্রিয়ায় বৈধতার প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, এই সরকার সম্পূর্ণভাবে জনগণের সরকার—যেভাবে বিজয়ী জনতা সিদ্ধান্ত নেবেন, সেভাবেই এই সরকারের কাঠামো গড়ে উঠবে। তাই এটিকে ‘বিপ্লবী সরকার’ হিসেবে বিতর্কিত করার সুযোগ নেই।

এসময় তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়াল শুনানিতে তৎকালীন রাষ্ট্রপতির পাঠানো প্রশ্নের প্রেক্ষিতে মতামত দিয়েছিল। এটি কোনো আনুষ্ঠানিক শুনানি বা রায় নয়, বরং রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে দেওয়া আইনগত অভিমত।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা