অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণা বহাল রাখল আপিল বিভাগ
দেশের সর্বোচ্চ আদালত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা বহাল রেখেছেন। সুপ্রিম কোর্টের দেওয়া রেফারেন্স অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাঠামো ও শপথ প্রক্রিয়া আইনি দৃষ্টিতে যথাযথ হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগ স্পষ্ট করে দিয়েছে যে রিটকারীর আপিল গ্রহণযোগ্য নয়। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।