সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৯২°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি সাদিক কায়েমের — “হাসিনার মতো সেফ এক্সিট এবার হবে না”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “অন্তর্বর্তী সরকার যদি ফ্যাসিবাদী শাসনের সহযোগীদের রক্ষা করতে চায়, তবে শেখ হাসিনার মতো কোনো সেফ এক্সিট এবার তারা পাবে না।”

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টিএসসিতে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ বিষয়ক এক প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম আরও বলেন, “যারা বছরের পর বছর দেশে গুম, খুন আর দমন-পীড়নের রাজনীতি চালিয়েছে—তাদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া চলবে না। আওয়ামী লীগের দোসরদের সমূলে উৎপাটন এবং মুজিববাদ নির্মূল করতেই হবে।”

তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে বলেন, “ফ্যাসিবাদের এই সংস্কৃতি বন্ধ না হলে আবারও জনগণের উপর নিপীড়ন ফিরে আসবে।”

এদিন সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ১০টি পয়েন্টে একযোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দেশে গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা