মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | ঢাকা ৮৪°F
ই-পেপার
বাংলা | EN
The American Bangladesh

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ

মেনু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভাষা: বাংলা | EN

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, সংসদ ভবনে জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছাত্র-জনতার আন্দোলনের পরিচিত নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এদিকে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, জানাজায় অংশ নিতে আসা সবাইকে ব্যাগ বা ভারী কোনো সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
মাত্র ৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন। তিনি ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠনের মুখপাত্র ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিজয়নগর এলাকা অন্তর্ভুক্ত ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তখন তিনি একটি রিকশায় ছিলেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরিবারের সিদ্ধান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়। শুক্রবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সম্পর্কিত সংবাদ

আরও খবর
সকল স্বত্ত্ব @ বস্টন বাংলা